রবিবার ১৪ জুন ২০২৬
Online Edition

ব্রাভোর প্রথম ৫০০ উইকেট

 

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। আজ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়া জুকসের ব্যাটসম্যান রাকিম কর্নওয়ালকে আউট করে টি-টোয়েন্টিতে ৫০০তম উইকেটে পৌঁছে যান ত্রিনবাগো নাইট রাইডার্সের ব্রাভো। একই স্পেলে রোস্টন চেজের উইকেট নিয়ে উইকেট সংখ্যাটাকে ৫০১-এ নিয়ে যান ব্রাভো। ক্যারিয়ারের ৫০০তম উইকেটটি আবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্রাভোর ১০০তম উইকেট। কর্নওয়ালকে আউট করে যেন এক ঢিলে দুই পাখি মারলেন দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ব্রাভো। মাইলফলক স্পর্শ করে উদযাপনটাও করলেও দেখার মতো। ডান হাতের পাঁচ আঙুল মাথার ওপরে তুলে মুখে হাসি টেনে উঁচু গলায় বলছিলেন, ‘ফাইভ হান্ড্রেড! ফাইভ হান্ড্রেড!’

 

অনলাইন আপডেট

আর্কাইভ